• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল গাজীপুরে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক গাজীপুর সদরে রিজভীর নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ বিভিন্ন দাবি নিয়ে স্পিনিং শিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলন মনের ক্লান্তি মেটাতে বর্ষায় ঘুরে আসুন নিকলী হাওরে গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান,গাজীপুর / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছরে অবৈধভাবে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর সীমাহীন অত্যাচার, নির্যাতন, অগণিত গুম ও গণহত্যা চালিয়েছে। তাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে দেশের বাইরে পালিয়ে গিয়ে শেখ হাসিনা সেখান থেকেই বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এখন দেশের ভেতরে নিজেদের গুপ্তচরের মাধ্যমে খুনখারাবি, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের সচেতন জনগণ তাদের এই অপরাজনীতিকে রাজপথেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এড. শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির, সরকার জাবেদ সুমন, মোফাজ্জল চেয়ারম্যান, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, কিরণ, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন, আরিফ হাওলাদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা