• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল গাজীপুরে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক গাজীপুর সদরে রিজভীর নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ বিভিন্ন দাবি নিয়ে স্পিনিং শিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলন মনের ক্লান্তি মেটাতে বর্ষায় ঘুরে আসুন নিকলী হাওরে গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর সদরে রিজভীর নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

হাফিজুর রহমান,গাজীপুর / ২২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে বর্তমান সময়ের জাতীয় সংকট (গ্যাস, তেল ও বিদ্যুৎ) নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের ক্যান্টনমেন্ট বাজারসহ বিভিন্ন বাজার, বাণিজ্যিক এলাকা ও জনবহুল মোড়ে মোড়ে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।লিফলেট বিতরণে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। এ সময় ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার,জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন,সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,সাবেক ছাত্র সম্পাদক আসিফ সরকার,সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মাসুদ সরকার,মিজানুর রহমান মিরু,আব্দুল বাতেন,সামাদ খন্দকার,নাজমুল মন্ডল,আলামিন আকন্দ,মোশারফ হোসেন,জসীমউদ্দীন, আলম সরকার, আমজাদ হোসেন সহ ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত পথসভায় আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, আমরা গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশনায় এই লিফলেট বিতরণ কার্যক্রম করছি। গ্যাস, তেল ও বিদ্যুৎ সংকট আজ একটি জাতীয় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে বর্তমান সরকার এই সংকটকে কাটিয়ে উঠতে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। উৎপাদন বৃদ্ধি, সরবরাহ লাইনের আধুনিকায়ন এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার যেসব যুগান্তকারী পদক্ষেপ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।” তিনি আরও বলেন, “গাজীপুর একটি অন্যতম প্রধান শিল্পাঞ্চল। এখানকার কলকারখানা সচল রাখা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। সরকার ইতিমধ্যেই নতুন গ্যাস অনুসন্ধান, আমদানির বিকল্প উৎস তৈরি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য জ্বালানি নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। আমরা জনগণের দল হিসেবে সরকারের এই ইতিবাচক ও সংস্কারমূলক পদক্ষেপগুলো সরাসরি সাধারণ মানুষের কাছে তুলে ধরছি, যাতে কেউ বিভ্রান্ত ছড়াতে না পারে।” দিনব্যাপী এই কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ী, পথচারী, রিকশাচালক ও সাধারণ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং তাদের সাথে কথা বলেন। লিফলেটে বর্তমান সরকারের চলমান বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা, গ্যাস সংকট নিরসনে গৃহীত পদক্ষেপ এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকারের বিভিন্ন অর্থনৈতিক কৌশলের বিবরণ সহজ ভাষায় তুলে ধরা হয়। সাধারণ মানুষও অত্যন্ত আগ্রহের সাথে এই লিফলেট গ্রহণ করেন। পরে হালডোবায় একটি সচেতনতামূলক সভা করেন আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। লোকে লোকারণ্য হয়ে এটি জনসভায় রূপান্তর হয়ে উঠে। সেখানে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা