• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল গাজীপুরে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক গাজীপুর সদরে রিজভীর নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ বিভিন্ন দাবি নিয়ে স্পিনিং শিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলন মনের ক্লান্তি মেটাতে বর্ষায় ঘুরে আসুন নিকলী হাওরে গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

হাফিজুর রহমান,গাজীপুর / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত হওয়া ১৯ বছর বয়সী তরুণ মো. শুভ মিয়াকে উদ্ধার এবং ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অপহৃতের কাছ থেকে ছিনিয়ে নেয়া আনুমানিক ৬৫ হাজার টাকা মূল্যের একটি আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টায় শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে ময়মনসিংহের নান্দাইল থানার আমোদপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. শুভ মিয়া (১৯) নিখোঁজ হন। এ ঘটনায় অপহৃতের ভগ্নিপতি মোঃ ইসলাম উদ্দিন পরদিন ৬ সেপ্টেম্বর শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৮৭) রুজু করেন। নিখোঁজের পর অপহরণকারীরা মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে বিভিন্ন সময়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ইসলাম উদ্দিন বাদী হয়ে মাহাদী কাশিম রিজভী ওরফে রিকিশী (২৩)-কে এজাহারনামীয় এবং আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেয়া হয় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবুল হাসান হাওলাদারকে।

এর আগে, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে জেলা গোয়েন্দা সংস্থার একটি আভিযানিক দল গত ৯ সেপ্টেম্বর বিকেল ৬টায় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা পুলিশের সহায়তায় গফরগাঁও পৌরসভাস্থ পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে অপহৃত শুভ মিয়াকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া শুভ মিয়াকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মহানগরী, গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মো. মামুন মিয়া (৩২), মো. ফাহিম (২৬), মো. বেলায়েত হোসেন (২৫)।

অভিযানকালে পুলিশ অপহৃত শুভ মিয়ার নিকট থেকে ছিনিয়ে নেয়া আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান ও মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা