• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল গাজীপুরে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক গাজীপুর সদরে রিজভীর নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ বিভিন্ন দাবি নিয়ে স্পিনিং শিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলন মনের ক্লান্তি মেটাতে বর্ষায় ঘুরে আসুন নিকলী হাওরে গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল

জনতার নিঃশ্বাস প্রতিবেদন / ১১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী নেতৃত্বে বিশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছাড়াও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর থেকে এক কিলোমিটারের বেশি রাস্তা বিক্ষোভ মিছিল করার পর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া হাজার হাজার জনতার ঢল নামে। কিছুক্ষণের জন্য মহাসড়ক জনসমুদ্রে রূপ নেয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার মন্ডল,গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিফ সরকার,গাজীপুর সদর উপজেলা জাসাস এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম,গাজীপুর সদর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক সেলিম ভূইয়া সহ ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটি সংক্ষিপ্ত সমাবেশে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেছেন, “গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের বলিষ্ঠ ও দূরদর্শী নির্দেশনায় আমরা বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ আজ রাজপথে ঐক্যবদ্ধ আছি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে আমরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।”সম্প্রতি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি দেশের আইনগত ব্যবস্থার দিকে ইঙ্গিত করে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী দোসরদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। রিজভী বলেন, “যাঁকে আপনারা ‘বুবু’ বলে ডাকতেন, তিনি আর কোনোদিন এই দেশে ফিরে আসবেন না। ক্ষমতা হারিয়ে যারা এখনো দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন, বিভেদের রাজনীতি ছড়াচ্ছেন কিংবা পেছনের দরজা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। এদেশের জাগ্রত জনগণকে সাথে নিয়ে আপনাদের প্রতিটি ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”তিনি দেশের সাধারণ মানুষের শান্তি ও স্বস্তির ওপর জোর দিয়ে দলটির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “দেশকে শান্তিতে থাকতে দিন, দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিন। আপনারা যদি ভালোয় ভালোয় শান্তিতে থাকেন, তবেই রক্ষা; অন্যথায় এদেশের শান্তিপ্রিয় জনগণ আপনাদের যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা কীভাবে স্বৈরাচার উপড়ে ফেলে তা আপনারা ইতিমধ্যে দেখেছেন।”সমাবেশের শেষ পর্যায়ে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি উপস্থিত নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, “বাচ্চু ভাই আমাদের অভিভাবক। তাঁর দক্ষ নেতৃত্বেই আজ আমরা ঐক্যবদ্ধ। আসুন, আমরা সকলে মিলে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া করি, যেন তিনি আরও দীর্ঘ সময় আমাদের সঠিক পথনির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা