• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল গাজীপুরে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক গাজীপুর সদরে রিজভীর নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ বিভিন্ন দাবি নিয়ে স্পিনিং শিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংবাদ সম্মেলন মনের ক্লান্তি মেটাতে বর্ষায় ঘুরে আসুন নিকলী হাওরে গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের আটক করে থানায় নেওয়া হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ১. মো. আ. মতিন ওরফে মতি মেম্বার– সভাপতি, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ২. মো. শাকেরুজ্জামান কাঞ্চন– সাংগঠনিক সম্পাদক, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ।ত্রিশাল থানার একটি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গ্রেফতারের পর থানায় ধারণকৃত ছবিতে দেখা যায়, দুই আসামির দুই পাশে থানার দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন এবং একজনের হাতে হাতকড়া পরানো রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা