• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল অসুস্থ, দোয়া কামনা গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি / ৪৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি::গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১০ অক্টোর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর সদর-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. সাজ্জাত হোসেন।
গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কীভাবে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে হবে এবং সুপারভাইজাররা কীভাবে তা তদারকি করবেন, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা