• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল অসুস্থ, দোয়া কামনা গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল

গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া

হাফিজুর রহমান,গাজীপুর / ৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুল বাছেত মিয়া। শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবার দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০১ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয় যা প্রতি বছর পূর্বে দেয়া হতো ১২ জন শিক্ষকমণ্ডলীকে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়ার এই সম্মাননায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এ অর্জনে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “এ সম্মাননা তাঁর দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় অবদানের বাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েরও গৌরব ও অর্জনকে আরও শাণিত করেছে। তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদে অনুপ্রাণিত করবে। অন্যদিকে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, “একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীদের সফলতা এবং তাঁদের মাধ্যমে দেশ ও সমাজে অবদান রাখার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার শিক্ষকতা ও গবেষণাজীবনের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এ সম্মাননা আমায় সহকর্মী, শিক্ষার্থী ও দীর্ঘ পথচলার সহযাত্রী সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ভবিষ্যতেও কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখার চেষ্টা থাকবে।” সম্প্রতি ফসল উদ্ভিদবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি) এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া। এর আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। ফসল উদ্ভিদবিজ্ঞানে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি গ্রন্থ রচনাতেও তাঁর অবদান রয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘A Text Book of Embryology and Reproductive Structure of Crop Plants’, ‘Morphology and Taxonomy of Crop Plants’ এবং Nutritions of Crop Plants’: গাকৃবির প্রখ্যাত গ্রুপ বোটানিস্ট হিসেবে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া দীর্ঘদিন ধরে কৃষি শিক্ষা ও গবেষণায় যুক্ত রয়েছেন। বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় এ সম্মাননা তাঁর দীর্ঘ একাডেমিক ও গবেষণা-অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা