• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল অসুস্থ, দোয়া কামনা গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে আ.লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার ঢল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন

জনতার নিঃশ্বাস প্রতিবেদন / ২২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জনতার নিঃশ্বাস প্রতিবেদন::গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা-মেম্বারবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯টি ভাড়াটিয়া পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বানিয়ারচালা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা শুকনা খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়। এ সময় এমপি বাচ্চু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তাদের এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।
সম্প্রতি বানিয়ারচালা-মেম্বারবাড়ি এলাকায় জাহাঙ্গীর হোসেনের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০টি ঘর পুড়ে যায়। আগুনে ৩৯টি ভাড়াটিয়া পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আগুনে তাদের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। তারা ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী,সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু বকর সিদ্দিক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা