• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Headline
ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর ত্রিশালে এসএসি-দাখিলের ফলাফলে মিশ্র চিত্র: দুই মাদ্রাসার শতভাগ ফেল, ৬ প্রতিষ্ঠানে মাত্র ১ জন পাস গ্রাম আদালত পরিচালনায় গাজীপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করলো ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রসুলপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ফ্যামিলি কার্ড জরিপের ফল প্রকাশ: স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সন্তুষ্টি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ গাজীপুরের নতুন এসপি জসিম উদ্দিন,শরিফ উদ্দিন হাইওয়ে পুলিশে ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা

ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সার্বিক পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার্থে জেলা প্রশাসকের খাস জমিতে একটি নির্দিষ্ট ‘ডাম্পিং স্টেশন’ স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। বৃহস্পতিবার(২০ আগস্ট) সকালে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা’য় বক্তব্যে তিনি এ দাবি তুলে ধরেন। বক্তব্যে জয়নাল আবেদীন রিজভী বলেন, নাগরিক জীবনের সুরক্ষায় এবং ইউনিয়নের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে বর্তমান সময়ে একটি আধুনিক ডাম্পিং স্টেশন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থমূলক এই অবকাঠামোটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৩ আসন) এবং জেলা প্রশাসকের (ডিসি) সহযোগিতা নেবেন বলে তিনি আশ্বস্ত করেন। বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি দলের অভ্যন্তরীণ সংগঠন ও রাজনীতির নানা প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এই জ্যেষ্ঠ নেতা। দলে ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সিনিয়র নেতৃবৃন্দের সঠিক পরামর্শ ও দিকনির্দেশনাতেই দল পরিচালিত হবে। দল শক্তিশালী হলে তবেই নেতাকর্মীদের অস্তিত্ব টিকে থাকবে। সুতরাং, ব্যক্তিগত স্বার্থে দলের মধ্যে কোনো ধরনের বিভেদ বা উপদল সৃষ্টি না করে সবাইকে ইস্পাতকঠিন ঐক্যে ঐক্যবদ্ধ হতে হবে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, “নিজেদের গ্রুপ ভারী করা বা সাময়িক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আমরা যেন কোনোভাবেই আওয়ামী লীগের অনুসারীদের দলে প্রশ্রয় না দিই। অতীতে যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিল না বা দলীয় আদর্শ ধারণ করেনি, তাদেরকে সুবিধাবাদী হিসেবে সামনে এনে মূল চেয়ারে বসানো থেকে বিরত থাকতে হবে। মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার,সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক,মেম্বার,বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ভাওয়ালগড় ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণের বিষয়ে একমত পোষণ করেন উপস্থিত সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা