• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রসুলপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ফ্যামিলি কার্ড জরিপের ফল প্রকাশ: স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সন্তুষ্টি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ গাজীপুরের নতুন এসপি জসিম উদ্দিন,শরিফ উদ্দিন হাইওয়ে পুলিশে ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রসুলপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ / ৬৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে তেঁতুইতলায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ-১০ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় গফরগাঁও উপজেলা বিএনপি, ১নং রসুলপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আনিছুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা রুবেল মিয়া, সাবেক থানা বিএনপি কমিটির সদস্য বেলায়াত হোসাইন, রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান, ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছালাম, সাবেক ছাত্রদল নেতা জাফর, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য লেহাজ ডাক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক অবদান দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা