• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
গ্রাম আদালত পরিচালনায় গাজীপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করলো ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রসুলপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ফ্যামিলি কার্ড জরিপের ফল প্রকাশ: স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সন্তুষ্টি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ গাজীপুরের নতুন এসপি জসিম উদ্দিন,শরিফ উদ্দিন হাইওয়ে পুলিশে ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

গ্রাম আদালত পরিচালনায় গাজীপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করলো ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ

গাজীপুর প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: স্থানীয় পর্যায়ে গ্রামীণ বিরোধ নিষ্পত্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য সাফল্য দেখিয়েছে গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার বিভাগের মূল্যায়নে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি মিলেছে। গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ জেলায় তৃতীয় স্থান অর্জন করেছে।
আজ(১৭ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নানের হাতে এই সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং হয়রানিমুক্ত উপায়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ মামলা জট কমানো, দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং স্বচ্ছতা নিশ্চিত করে জেলাজুড়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।সম্মাননা গ্রহণের পর ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই অর্জন আমাদের পুরো ইউনিয়ন পরিষদের যৌথ প্রচেষ্টার ফল। চেয়ারম্যান মহোদয়, সকল ইউপি সদস্য এবং ইউনিয়নবাসীর সহযোগিতায় আমরা গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল রাখতে পেরেছি। এই পুরস্কার আমাদের আগামীতে জনগণের সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে আরও বেশি অনুপ্রাণিত করবে।”অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের এই সাফল্যে উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোর মধ্যেও গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা