• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
গাজীপুর সদর উপজেলা ফ্যামিলি কার্ড জরিপের ফল প্রকাশ: স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সন্তুষ্টি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ গাজীপুরের নতুন এসপি জসিম উদ্দিন,শরিফ উদ্দিন হাইওয়ে পুলিশে ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয়

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: আসন্ন ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী হয়ে মাঠে নেমেছেন এলাকার কৃতি সন্তান, ফিনল্যান্ড প্রবাসী ও সমাজসেবক মোঃ রকিফুল আলম মাসুদ সরকার। তিনি ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আইয়ুব আলী সরকারের সুযোগ্য সন্তান এবং ত্রিশাল উপজেলা যুবদলের একজন সক্রিয় নেতা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। সম্প্রতি ৯নং ওয়ার্ডের গুপ্তবৃন্দাবন সড়কের প্রায় ৮১০ মিটার কাঁচা রাস্তা কাদা ও গর্তের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়লে প্রশাসনিক উদ্যোগের অপেক্ষা না করে তিনি নিজ উদ্যোগে ইট, সুরকি ও বালু দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেন। তার পক্ষে কাজটি তদারকি করেন শাহাদাত হোসেন খান দিপু। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ সরকার বলেন, “আমি বিশ্বাস করি জনপ্রতিনিধি মানে জনগণের খাদেম। এলাকার মানুষের দুর্ভোগ দেখে ঘরে বসে থাকতে পারিনি। নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার হবে আমিরাবাড়ী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি ন্যায়ভিত্তিক, শিক্ষিত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে আমার মূল লক্ষ্য।” তিনি ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা