• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ফ্যামিলি কার্ড জরিপের ফল প্রকাশ: স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সন্তুষ্টি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ গাজীপুরের নতুন এসপি জসিম উদ্দিন,শরিফ উদ্দিন হাইওয়ে পুলিশে ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

হাফিজুর রহমান,গাজীপুর / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে ডাকাতিসহ ৩২ মামলার পলাতক আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গাজীপুর আদালত প্রাঙ্গনে কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার পর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সংস্থার প্রচেষ্টায় র‌্যাব গ্রেপ্তার করে তাকে। পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে তাকে আটক করে র‌্যাব।

সম্রাট জামালপুরের মাদারগঞ্জ থানার তাকতাপাড়া এলাকার বাসিন্দা। ময়মনসিংহের কোতয়ালী থানার কাশর এলাকা থেকে সোমবার দিবগত রাত ১২টার দিকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইফতেখার আহমেদ। তিনি জানান,গত সোমবার দুপুর দুইটার দিকে গাজীপুর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন সম্রাট। এ সময় হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলা করেছেন সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম।
কমান্ডার ইফতেখারের আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এবং র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সম্রাটকে। তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কুনিয়া মধ্যপাড়া এলাকার ৮ তলা ভবনের ভাড়া বাসা থেকে সম্রাটসহ তার ৩ জন সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং মো. আমিন মিয়া (২৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা