• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল অসুস্থ, দোয়া কামনা গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী

গাজীপুর প্রতিনিধি / ১৮৭ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করছে। এরই অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম। আগামী ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) থেকে উপজেলার পিরুজালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে মাঠ পর্যায়ের এই বিশেষ কার্যক্রম শুরু হবে।
এই উপলক্ষ্যে সোমবার(১২ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন গাজীপুর সদর উপজেলা প্রশাসন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২০২৩ সালের ১০ মার্চ এই যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে পাইলটিং পর্যায়ে (জুন, ২০২৬ পর্যন্ত) দেশের ৮টি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি কর্পোরেশনের ৫৭টি ইউনিটে মোট ১,১২,০৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে প্রাথমিকভাবে ৭১,৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক হালনাগাদকৃত প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতিতে দেশের সকল পরিবারকে তাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে পাঁচটি কোয়াইটালে (অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত) বিভাজন করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, পিএমটি স্কোর অনুযায়ী ৮৬০ বা তার কম নম্বর প্রাপ্ত নারী পরিবার প্রধানগণ এই ভাতা প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন। তবে সকল নারী পরিবার প্রধানই ফ্যামিলি কার্ড পাবেন, যার মধ্যে ১ম, ২য় এবং ৩য় কোয়াইন্টালভুক্ত (নিম্ন স্কোর প্রাপ্ত পরিবার) নারী পরিবার প্রধানগণ নিয়মিত ভাতা পাবেন।
গাজীপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে এই জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ১৭৯ জন তথ্য সংগ্রহকারী ও ১৮ জন সুপারভাইজারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত এই জনবলকে মোট ৬টি ব্যাচে বিভক্ত করে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। গত ১০ ও ১১ অক্টোবর ২০২৬ তারিখে ১ম ব্যাচে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারকে সফলভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা সরাসরি মোবাইল নেটওয়ার্ক ও বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ব্যবহার করবেন। তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে সঠিক তথ্য সংগ্রহ করবেন এবং সংগৃহীত ডেটা সরাসরি অনলাইন ডাটাবেজে ইনপুট দেবেন। পরবর্তীতে এই পিএমটি পদ্ধতির ডাটাবেজ থেকেই স্বয়ংক্রিয়ভাবে প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের নির্বাচিত করা হবে।
জরিপ কাজ চলাকালীন সময়ে গাজীপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নের বাসিন্দাদের প্রতিটি খানার (পরিবার) বয়োজ্যেষ্ঠ নারী সদস্যের এনআইডি (NID) ও মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি বা অনলাইন জন্মনিবন্ধন কার্ড সংগ্রহে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সদর উপজেলা প্রশাসন। এই জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সঠিক তথ্য দিয়ে সকলকে সহায়তা করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা