• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক

বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ১১২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আজ সকালের আড্ডা সাক্ষী হলো এক অনন্য মুহূর্তের। বিশিষ্ট বিজ্ঞান গবেষক ও লেখক ফজলুল করিম আকন্দ তাঁর সদ্য প্রকাশিত গ্রন্থ ‘মহাজগতের কথা ও একটি জীবনস্মৃতি’ তুলে দিলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ ও সুরকার শেখ সাদীর হাতে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ – BCSIR-এর প্রাক্তন বিজ্ঞানী ফজলুল করিম আকন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গবেষণাকেই জীবনের ব্রত হিসেবে নেন। তবে নিবেদিতপ্রাণ এই গবেষক কখনোই নিজেকে ল্যাবরেটরির চার দেয়ালে বন্দী রাখেননি। রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তাঁর সরব উপস্থিতি সবসময়ই ছিল চোখে পড়ার মতো। অশীতিপর বয়সেও তিনি বিজ্ঞানচর্চার পাশাপাশি নিয়মিত অংশ নেন বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আড্ডায়। তাঁর নতুন বইটিতে স্থান পেয়েছে বিজ্ঞানবিষয়ক ছয়টি মৌলিক প্রবন্ধ এবং সংক্ষিপ্ত পরিসরে তাঁর নিজের জীবনস্মৃতি। বই উপহার দেওয়ার সময় ফজলুল করিম আকন্দ বলেন, “বিজ্ঞান ও সঙ্গীত আলাদা কিছু নয়, একে অপরের পরিপূরক। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সঙ্গীত ও বিজ্ঞানে তেমন কোনো পার্থক্য খুঁজে পেতেন না। তিনি বলতেন, ‘ঈশ্বরের সৃষ্টজগতের মতোই সঙ্গীতও এক সুশৃঙ্খল ছন্দে আবদ্ধ।’ আইনস্টাইন অবসরে বেহালায় মোজার্ট ও বিটোফেনের সুর বাজাতেন, আর নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান বিনোদনের জন্য বাজাতেন বংগো।” সকালের নরম রোদে লেকের পাড়ে দুই গুণীজনের এই মিলনমেলা উপস্থিত সকলের মন কেড়ে নেয়। বিজ্ঞান ও শিল্পের এই সেতুবন্ধন প্রমাণ করে, জ্ঞানের কোনো শাখাই বিচ্ছিন্ন দ্বীপ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা