• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল অসুস্থ, দোয়া কামনা গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৪৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “আমরা চাই না কোনো ধরনের বিশৃঙ্খলা হোক। ধর্ম যার যার, কিন্তু উৎসবের সম্প্রীতি সবার। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি বলেন, আজকের সমন্বয় সভা অত্যন্ত সুন্দর হয়েছে। একটি সমন্বয় সভা কতটা কার্যকর হতে পারে তার একটি উদাহরণ এই সভা। অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে এমপি বলেন, “গত তিনবার আমরা অনেক কষ্ট করেছি। ভোর চারটা পর্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। অনেক পূজামণ্ডপ এমন জায়গায় রয়েছে, যেখানে সরু গলি, স্কুলের পেছন দিয়ে কিংবা পুকুরের পাশ দিয়ে যেতে হয়। রাত আড়াইটার সময়ও আমরা এসব মণ্ডপ পরিদর্শন করেছি।” এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে ত্রিশালে এবারের দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা