• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান গাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাছ ধরার জালে আটকা পড়া ঈগল উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে নিরলস কাজ করছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে অবৈধভাবে রাস্তা কেটে ড্রেন নির্মাণ: চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রসুলপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ / ১৭৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে তেঁতুইতলায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ-১০ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় গফরগাঁও উপজেলা বিএনপি, ১নং রসুলপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আনিছুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা রুবেল মিয়া, সাবেক থানা বিএনপি কমিটির সদস্য বেলায়াত হোসাইন, রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান, ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছালাম, সাবেক ছাত্রদল নেতা জাফর, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য লেহাজ ডাক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক অবদান দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা