• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ফ্যামিলি কার্ড জরিপের ফল প্রকাশ: স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সন্তুষ্টি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ গাজীপুরের নতুন এসপি জসিম উদ্দিন,শরিফ উদ্দিন হাইওয়ে পুলিশে ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / ৫২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি::গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার শিরিরচালা এলাকায় অবস্থিত ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানার এক অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সি-গ্রুপের লাইন চিফ মোবারক হোসেনের বিরুদ্ধে। এমনকি অভিযোগ জানানোর পর প্রতিকার না পেয়ে এবং সামাজিকভাবে বিব্রত হয়ে শেষ পর্যন্ত ওই ভুক্তভোগী নারী চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে টানা দুই দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওই অপারেটর। ঘটনার দিন সকালে সুযোগ বুঝে তাঁর ভাড়া বাসায় ঢুকে অভিযুক্ত মোবারক হোসেন শরীর স্পর্শসহ শ্লীলতাহানির চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি পরিবার ও কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকে অন্য লাইনে বদলি করা হয়। একপর্যায়ে মানসিক চাপ ও সামাজিক বিব্রতকর পরিস্থিতির মুখে ওই শ্রমিক চাকরি ইস্তফা দেন।

সাধারণ শ্রমিকদের দাবি, কারখানার বাইরে ঘটার অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে গেছে। এছাড়া অভিযুক্ত মোবারক হোসেনের বিরুদ্ধে এর আগেও নারী শ্রমিকদের ওপর যৌন হয়রানি, অশালীন গালিগালাজ এবং শারীরিক লাঞ্ছনার একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তিনি বহাল তবিয়তে রয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোবারক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মনিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনও থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা