• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভবানীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান গাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের ‎উদ্বোধন

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া থেকে: ‘নিভুল রিপোর্টের নিরাপদ ঠিকানা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহে ৭দিন চিকিৎসা সেবার নিশ্চয়তা ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ল্যাবরেটরি নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের ‎ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮জুলাই) দুপুরে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম।

কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের চেয়ারম্যান ডা: মোহাম্মদ ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ম্যানেজার রনি দাসের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, ডায়াগনস্টিক এসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবসায়ী শেলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থোপেডিক্স) প্রফেসর ডা. আলমগীর আদিল সামদানি।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য দেন পরিচালক ডা. জিয়াউল কবির জিন্না খান, ডা. মোঃ উমর বিন আব্দুল আজিজ (নাদিম)।

এছাড়াও অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মোহাম্মদ জাকারিয়া, ডা. তাফহীমুল ইসলাম চৌধুরী (ইমাম), ডা. ইনাম উল মৌলা জুবায়ের ও ডা. সৈয়দ ফারহানুজ্জামানসহ অন্যান্য ডাক্তারগণ।

শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত ও শেষে মোনাজাত করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আহসান উদ্দিন।

পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই প্রতিষ্ঠানে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ২৩ জন চিকিৎসক পুরো সপ্তাহ জুড়ে সেবা দিয়ে যাবেন। এছাড়া অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ল্যাবরেটরি টেস্ট করতে পারবেন রোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা