• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন  ‘হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা গাজীপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের ‎উদ্বোধন তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক / ১২৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:: নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক।
আগামী ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন ২০২৬ (3rd International Indigenous Language Journalism Conference – 2026)-এ অংশ নিতে তিনি কাঠমান্ডু সফর করবেন। তিনি ‘বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা’ (BSNPS)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ‘জনতার নিঃশ্বাস’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। দক্ষিণ এশীয় অঞ্চলের সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম (SAARC Journalist Forum – SJF)-এর নেপাল চ্যাপ্টারের সভাপতি নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের মাধ্যমে তাঁকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, এবারের আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ফেডারেশন অব নেপালিজ ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (FoNIJ) এবং সার্ক জার্নালিস্ট ফোরামের নেপাল চ্যাপ্টার। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত অন্যান্য দেশ এবং বিশ্বের প্রায় ৪০টি দেশের আদিবাসী ও মাতৃভাষা নিয়ে কাজ করা সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেবেন। চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বজুড়ে মাতৃভাষা ও আদিবাসী সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, ডিজিটাল যুগে মাতৃভাষার মাধ্যমে গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তা এবং গণমাধ্যম নীতিতে অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত প্যানেল আলোচনা ও গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়ে সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক সাংবাদিকদের সাথে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের এটি একটি অনন্য সুযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা