• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান

তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী

গাজীপুর প্রতিনিধি / ৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: জাতীয়তাবাদী তাঁতী দল দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল গাজীপুর সদর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান প্রার্থী সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সমাবেশে জয়নাল আবেদীন রিজভী মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সন্ধ্যার পর বাজারের আশেপাশে কেউ মাদক সেবন বা কোনো ধরনের হয়রানি করার চেষ্টা করলে এলাকাবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করা হবে।” একই সাথে তিনি স্থানীয় বাজার ও এর আশেপাশে সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন।এর আগে গাজীপুর সদর উপজেলা তাঁতী দলের উদ্যোগে ভবানীপুর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাফারি পার্ক রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক হাজী মোস্তফা শেখ, সদস্য সচিব আল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খোকা, গাজীপুর সদর উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ (বিএসসি), যুগ্ম আহ্বায়ক নাজমুল শিকদার, সুজন হোসেন, সজীব হোসেন শিকদার, নাসির মোল্লা, আনোয়ার বেপারী, আবুল হোসেনসহ জেলা ও উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর সদর উপজেলা তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।উল্লেখ্য, গত ১ জুন সেলিম ভূঁইয়াকে আহ্বায়ক এবং জাহেদুল ইসলাম জনিকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল গাজীপুর সদর উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা