• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ফ্যামিলি কার্ড জরিপের ফল প্রকাশ: স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সন্তুষ্টি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক আমিরাবাড়ী গড়াই আমার লক্ষ্য”-চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ গাজীপুরের নতুন এসপি জসিম উদ্দিন,শরিফ উদ্দিন হাইওয়ে পুলিশে ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর::গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠনে সরকারি বিধি-বিধান লঙ্ঘন, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। গত ৫ জুন কোনো প্রকার নির্বাচন, ভোটাভুটি বা উন্মুক্ত মতামত গ্রহণ ছাড়াই একতরফাভাবে এই কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা।অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এলাকায় অধিকতর শিক্ষিত, যোগ্য ও আগ্রহী অভিভাবক থাকা সত্ত্বেও তাদের অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া হয়নি। কোনো প্রকার স্বচ্ছতা ও জবাবদিহিতা না রেখে গোপনে এবং একতরফাভাবে এই কমিটি গঠন করায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগে বিদ্যালয়ের একজন ছাত্রীর অভিভাবক মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, এই জালিয়াতির কারণে বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষা পরিবেশ, সুশাসন ও জনআস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে সরকারি নীতিমালা লঙ্ঘন করে গঠিত বর্তমান বিতর্কিত কমিটি বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা