• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: অতিরিক্ত পিপির ওপর ছুরিকাঘাত ও হত্যাচেষ্টা গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করতে রাজপথে সাংবাদিকরা

ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

হাফিজুর রহমান,গাজীপুর / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. সিরাজুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজ আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে ভিসির কার্যালয়ের সভাকক্ষে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে এক মতবিনিময় সভায় ডুয়েটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, ‘ডুয়েট-ডে’ উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এ সময় ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের যৌথ ভূমিকা ও সহযোগিতার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সালাম, ফাউন্ডার আহ্বায়ক প্রকৌশলী এস এম আলী আকবর, সাবেক সহ-সভাপতি প্রকৌশলী বাচ্চু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মকবুল আহমেদ, ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী মজিবুর রহমান কাজল, এজিএস প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী নুরুল ইসলাম নূরু, প্রকৌশলী সাজ্জাদ হোসেন এবং প্রকৌশলী ফজলুর রহমান ফজলুসহ ১৫ জনের একটি প্রতিনিধি দল।

মতবিনিময় শেষে ডুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি জামিলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা