• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক

চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান

প্রতিনিধি / ৪৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ খ্রি: সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হওয়ায় কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে হবিগঞ্জের চুনাারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের হাজী মফিজ উল্লাহ কমিউনিটি সেন্টারে শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা প্রদান করা হয়।

অধ্যক্ষ কুতুব উদ্দিন আখনজীর সভাপতিত্বে ও আজিজুল হক নাসিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বদরুল, গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমগীর, দক্ষিণ কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দেব রায়, কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এসএমসির সভাপতি মুজিবুর রহমান, শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহ আখনজী, ছাত্রদল নেতা নবিউর রহমান অপূর্ব, সহকারী শিক্ষক মাসুক মিয়া, হায়দার আলী, অপুর্ব পাল, স্থানীয় মুরুব্বি আঃ আউয়াল ময়না, হায়দর আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী হারুন। এতে উপস্থিত ছিলেন, স্থানীয় মুরুব্বি আঃ জব্বার, আঃ রহমান, ফজল আখনজী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষক মতিউর রহমানকে অভিনন্দন ও ভুয়সী প্রশংসা করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা দেওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী হারুন-কে শুভেচ্ছা স্মারক তুলে দেন গোছাপাড়া গ্রামের কৃতি সন্তান ও কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক”-২০২৬ উপলক্ষে গত (৪ জুন) সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ২০১৮ ইং সালে তিনি চুনারুঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা