• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে গাজীপুর জেলা পরিষদ ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গাজীপুর জেলা পরিষদের ত্রিশাল পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা উন্নয়নের পথে ভালুকা, প্রস্তাব একাধিক মেগা প্রকল্প গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা: ‘সড়ক অবরোধ নয়,শর্ত মানলেই চাকরি’ এমপি আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনায় যশরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সেলিম মিয়া মাহির সাবেক স্বামী রকিবের নেতৃত্বে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ হত্যার হুমকি বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন তদারকিতে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপের উদ্বোধন

ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে গাজীপুর জেলা পরিষদ

হাফিজুর রহমান,গাজীপুর / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরসহ জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কালিয়াকৈরসহ জেলার বিভিন্ন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে জেলা পরিষদের উদ্যোগে ৩৫০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।

ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে কালিয়াকৈর উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা