• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
ত্রিশাল পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা উন্নয়নের পথে ভালুকা, প্রস্তাব একাধিক মেগা প্রকল্প গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা: ‘সড়ক অবরোধ নয়,শর্ত মানলেই চাকরি’ এমপি আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনায় যশরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সেলিম মিয়া মাহির সাবেক স্বামী রকিবের নেতৃত্বে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ হত্যার হুমকি বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন তদারকিতে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপের উদ্বোধন গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ

ত্রিশাল পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করেন ত্রিশাল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম, প্রধান সহকারী মো. এছাহাক আলীসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আরাফাত সিদ্দিকী আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পৌর নাগরিকদের জন্য সেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করেন।এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা