• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
এমপি আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনায় যশরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সেলিম মিয়া মাহির সাবেক স্বামী রকিবের নেতৃত্বে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ হত্যার হুমকি বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন তদারকিতে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপের উদ্বোধন গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ ​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী বরমীতে অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ ইনসাফ ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ত্রিশালে ৬৫৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

এমপি আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনায় যশরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সেলিম মিয়া

সাদ্দাম হোছাইন,গফরগাঁও উপজেলা প্রতিনিধি / ৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

সাদ্দাম হোছাইন,গফরগাঁও প্রতিনিধি:: গফরগাঁও উপজেলার ৫নং যশরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গফরগাঁও উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সেলিম মিয়া বলেছেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনা এবং জনগণের সহযোগিতায় যশরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। সম্প্রতি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন, জননেতা মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। জনগণ সুযোগ দিলে যশরা ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো।তিনি আরও বলেন, যশরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এখনো অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। নির্বাচিত হলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহের উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষা খাতের বিষয়ে সেলিম মিয়া বলেন, একটি শিক্ষিত সমাজ গঠনের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়ন অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবো। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। মোঃ সেলিম মিয়া বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গফরগাঁও উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। যশরা ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সেলিম মিয়া ইতোমধ্যে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা