• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক

মাহির সাবেক স্বামী রকিবের নেতৃত্বে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক / ৫৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাবেক স্বামী রকিব সরকারের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল ও পুলিশকে প্রকাশ্য খুনের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় গতকাল রবিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও হুমকি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ইতিমধ্যেই ‘সন্ত্রাস বিরোধী আইনে’ মামলা দায়ের করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় হঠাৎ করেই নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ২০-২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি দেখে কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সম্মুখভাগ থেকে এক যুবক হাতে ওয়াকিটকি থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে চেঁচিয়ে হুমকি দিচ্ছে: “এই একটাও সামনে আইবি না, মাইরালামু-মাইরালামু! একটাও সামনে আইবি না, একদম মাইরা ফালামু।”

প্রকাশ্য দিবালোকে এমন ভয়ংকর ও আগ্রাসী হুমকির মুখে কর্তব্যরত পুলিশ সদস্যদের কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, মিছিলের সম্মুখভাগে মাথায় হেলমেট পরিহিত যে ব্যক্তিটি নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি আর কেউ নন-চিত্রনায়িকা মাহির সাবেক স্বামী রাকিব সরকার।

সূত্রটি আরও জানায়, সম্প্রতি রকিব সরকার কলকাতা থেকে দেশে ফিরেছেন এবং দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, কলকাতা থেকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এই ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির কাজে অর্থ জোগান দিচ্ছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। জড়িতদের দমনে ইতিমধ্যেই কঠোর অবস্থান নেয়া হয়েছে।

এই বিষয়ে গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইসরাইল হাওলাদার বলেন, “ঝটিকা মিছিলে অংশ নেয়া ও হুমকিদাতাদের শনাক্ত করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আমরা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছি। আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
মহানগরীর ভোগড়া বাইপাস ও আশেপাশের এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা