• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক

গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি / ৭৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ওপর হামলা ও হত্যাচেষ্টা এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে মমতাজ নাসরিন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুন শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল মোতালেব জুমার নামাজ আদায় শেষে তাঁর নির্মাণাধীন ‘সৈনিক মার্কেট’-এর শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে মার্কেটের দিকে যাচ্ছিলেন। পথে বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত নাজমুল হোসেন, আজিজুল ইসলাম, ইমন মিয়া, শিপন মিয়া ও হাসিব মিয়াসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে বলে অভিযোগ করা হয়েছে।মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তরা আব্দুল মোতালেবকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মার্কেট ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তাঁর হাতে হাড় ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের সৃষ্টি হয়।অভিযোগে আরও বলা হয়, হামলার এক পর্যায়ে অভিযুক্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। একই সঙ্গে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য সঙ্গে থাকা নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় দাবি করা হয়েছে।আহত ব্যক্তির চিৎকারে স্থানীয় লোকজন ও নির্মাণ শ্রমিকরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আব্দুল মোতালেবকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে মমতাজ নাসরিন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ ঘটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিজান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা