• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক

​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

হাফিজুর রহমান,গাজীপুর / ১০৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর​::গাজীপুর সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে আয়োজিত ফল মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তথ্য মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঁঠাল দেখান এবং গাজীপুরের কাঁঠালের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির চেষ্টা চলছে। এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। কাঁঠালকে প্রক্রিয়াজাত করে বিশেষ করে জেলী, জুস ইত্যাদি সঠিকভাবে বাজারজাত করতে পারলে ২০০০ কোটি টাকার একটি বাজার তৈরি হবে। জেল প্রশাসক এ সময় মন্ত্রীকে গাজীপুরের কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন। এ সময় তথ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দেন।
একদিনের এ মেলায় বৈচিত্র্যময় দেশীয় ফলের সমাহার ঘটে এবং ৩৪ রকমের ফল প্রদর্শন করা হয়। বিশেষ আকর্ষণ ছিলো ৩৫ কেজি ওজনের একটি কাঁঠাল।

জেলা প্রশাসক তার বক্তব্যে ফল মেলার প্রয়োজনীয়তা ও বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরে বলেন, ফল মেলা অত্যন্ত দরকারী একটি আয়োজন। এদেশের মানুষ আস্তে আস্তে নিজেদের ঐতিহ্য ভুলে যাচ্ছে। এ ফল মেলার মূল উদ্দেশ্যই হলো মানুষকে দেশীয় ফলের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া ও চেনানো; যাতে এই ফলগুলো আরও বেশি ব্যবহার হয় এবং মানুষ এগুলোর পুষ্টিগুণ ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে। এর পাশাপাশি যাতে করে এ ফলগুলো ব্যবহার করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত উপ-পরিচালক আবদুল মতিন বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা