• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল অসুস্থ, দোয়া কামনা গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) উপজেলার উজান বৈলর এলাকায় পরিচালিত অভিযানে লুৎফর রহমান মিলন (৩৫), পিতা- আব্দুল লতিফ মন্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে সেখানে মৎস্য খামার নির্মাণ করেছিলেন। ভূমি অফিস সূত্রে জানা যায়, বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে শুনানি অনুষ্ঠিত হলে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন।
এর পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে ত্রিশাল থানা পুলিশ এবং বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ত্রিশাল থানার মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি রাস্তা, খাল, জলাশয় ও অন্যান্য সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা