• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আক্তারুজ্জামান বাচ্চুর শোক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ বাংলাদেশের মানুষের হৃদয়ে ও রক্তে মিশে আছেন শহীদ জিয়াউর রহমানের নাম–নবী উল্লাহ নবী ৭০ এমপি বিশেষ পর্যবেক্ষণে,সতর্ক করা হয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেফতার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আজ ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ভুমিধস জয়

পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আক্তারুজ্জামান বাচ্চুর শোক

সাদ্দাম হোছাইন / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সাদ্দাম হুছাইন,গফরগাঁও প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পানিভর্তি গর্তে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৮ জুন) উপজেলার পাগলা থানার কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের পেছনের রাস্তা সংলগ্ন একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশু ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক শোকবার্তা প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, পাগলা থানার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের পিছনের রাস্তা সংলগ্ন গর্তের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু এবং আরেক শিশুর আশঙ্কাজনক অবস্থার খবর জেনে আমার হৃদয় ভেঙে গেছে। তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। একই সঙ্গে চিকিৎসাধীন শিশুটির দ্রুত সুস্থতা কামনা করছি। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। এদিকে স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণ বা মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া ঝুঁকিপূর্ণ গর্তগুলো দ্রুত ভরাট ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন অবহেলাজনিত ঝুঁকি দূর করা না গেলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা