• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ বাংলাদেশের মানুষের হৃদয়ে ও রক্তে মিশে আছেন শহীদ জিয়াউর রহমানের নাম–নবী উল্লাহ নবী ৭০ এমপি বিশেষ পর্যবেক্ষণে,সতর্ক করা হয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেফতার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আজ ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ভুমিধস জয় ত্রিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’

হাফিজুর রহমান,গাজীপুর / ৫২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে গাজীপুর জেলা বিএনপি।

গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের দায় শোধ করেছিলেন। সে সময় অনেক সিনিয়র সেনা কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিক থাকলেও, কেউ দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস করেননি; যা তৎকালীন মেজর জিয়াউর রহমান করেছিলেন।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষণা কেবল একটি বাক্য ছিল না, বরং তা ছিল দেশের মানুষের মনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এক অবিনাশী প্রেরণা ও আহ্বান। মূলত মেজর জিয়ার ওই ঘোষণার পরই পরাধীন ও মুক্তিপাগল বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। এই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া নিজে অংশ নিয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

ড. আসাদুজ্জামান রিপন বলেন, “জিয়াউর রহমান ছিলেন সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তৎকালীন আওয়ামী সরকার অনেক চেষ্টা করেও তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। এ কারণে জিয়ার সৈনিক হিসেবে আমরা যারা বিএনপি করি, তারা সব সময় গর্ববোধ করি। যতদিন আমরা সততার সাথে দেশ ও মানুষের সেবা করতে পারব, ততদিন দেশের মানুষ বিএনপিকেই বেছে নেবে।”

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক শাফিন ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোতালেব হোসেন, আবু তাহের মুসুল্লী, নুরু শিকদার, খন্দকার আজিজুর রহমান পেরা, আজাদ মন্ডল, মাহমুদ সরকার, হুমায়ুন কবির সরকার, খালেকুজ্জামান বাবলু, বিল্লাল ব্যাপারী, ইঞ্জিনিয়ার রুহুল আমীন আকন্দ, মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি, যুবদল নেতা আতাউর রহমান মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না এবং ছাত্রদল নেতা সোহাগ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা