• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ভুমিধস জয়

হাফিজুর রহমান,গাজীপুর / ২৮৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘নীল প্যানেল’। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে আইনজীবী অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে প্যানেলটি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (পিপি) অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে, সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ জয়লাভ করেছেন।

নীল প্যানেল থেকে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন, অলিউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মো. আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সবুজ প্যানেল’ থেকে কেবল সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন আলহাজ্ব শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শরিফ উদ্দিন।

ফলাফল ঘোষণার পর আদালত পাড়াজুড়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকরা এই বিজয় উদযাপন করেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সাধারণ আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

ফলাফল প্রকাশের পর গাজীপুর আদালত প্রাঙ্গণে বিজয়ী সমর্থকদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উল্লাস প্রকাশ করেন আইনজীবীরা।
পেশাজীবী মহলের মতে, এই জয় গাজীপুরের আইনজীবী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা