• শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
ত্রিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ: ৮০ নারীর মুখে হাসি ফোটালো গাজীপুর জেলা পরিষদ শান্তিপূর্ণ পরিবেশে যোগদানের ৭ দিন পর নিজ দপ্তরে ডুয়েটের নতুন ভিসি: ফুল দিয়ে বরণ বর্তমান সরকার তিস্তা ব্যারেজ ও পদ্মা ব্যারেজ নির্মাণ করবে– গাজীপুরে প্রধানমন্ত্রী সাবেক ভিসির দুর্নীতি আড়াল করতে নতুন ভিসির কাজে বাধা: ছাত্রদল ভাষা সৈনিক আব্দুল হামিদ খাঁনের একমাত্র ছেলে পারভেজ খাঁন আর নেই ডুয়েটের নতুন ভিসির যোগদান: পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ:আহত ১৫ ডুয়েটে শিবিরের সাথে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ ইউএনও,পুলিশ সাংবাদিকসহ আহত ১০ ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন গাজীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ত্রিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর এবার জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। আর এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে আগামীকাল ২৩ মে শনিবার ত্রিশাল সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ত্রিশালজুড়ে বইছে উৎসবের আমেজ। সরকারি নজরুল একাডেমি মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল ও দৃষ্টিনন্দন মঞ্চ। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মূল অনুষ্ঠান আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী আয়োজনের পেছনে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় সংসদে তাঁর জোরালো দাবির প্রেক্ষিতেই সরকার ত্রিশালে জাতীয়ভাবে এ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।
যদিও কবির জন্মজয়ন্তীর মূল তারিখ ১১ জ্যৈষ্ঠ (২৩ মে), তবে মে মাসের শেষদিকে ঈদুল আজহার ছুটি থাকায় অনুষ্ঠানসূচিতে আনা হয়েছে কিছুটা সমন্বয়। ইতোমধ্যে ২১ মে থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এবং নজরুল মঞ্চে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর ১২টা ৩০ মিনিটে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের খরার খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। পরে দুপুর ২টা ৩০ মিনিটে ত্রিশাল নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান ও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া বিকেল ৫টা ৩০ মিনিটে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ৯টায় রাজধানীতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ, পুলিশ সুপার (এসপি), ত্রিশাল থানার ওসি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। উল্লেখ্য, নজরুল জন্মজয়ন্তীর আয়োজনে ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৪ মে আইনমন্ত্রী এবং ২৫ মে সংস্কৃতি মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় পর্যায়ের এ আয়োজনকে ঘিরে ত্রিশালবাসীর মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা