• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাবেক ভিসির দুর্নীতি আড়াল করতে নতুন ভিসির কাজে বাধা: ছাত্রদল

হাফিজুর রহমান,গাজীপুর / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল রবিবার নিজ দায়িত্বভার বুঝে নিয়ে দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছেন। অপরদিকে, ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির।
দুইদিন ধরে ডুয়েটের প্রধান ফটক বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও কাজ। এ পরিস্থিতিতে সোমবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শিবির, ছাত্রদল ও শিক্ষক সমিতি।
এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের আহত করার অভিযোগে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।রোববার দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে প্রধান ফটকে আইডি কার্ড দেখে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
নবাগত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইসলামি ছাত্র শিবির সোমবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন শিবির কর্মী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমান উল্লাহ।
তিনি বলেন, আমাদের দাবি ছিল ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই প্রশাসন গঠন করতে হবে। কিন্তু বাইরের একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, ঈদের আগেই সংকটের সমাধান করতে হবে। অন্যথায় ঈদের পর পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে পুরো ক্যাম্পাস শাটডাউন করে দেয়া হবে।
একই দিন বিকেলে সংবাদ সম্মেলন করেন ডুয়েট শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সাবেক ভিসির অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই নতুন ভিসিকে দায়িত্ব পালন করতে বাধা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ডুয়েট শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল সিনিয়র সহ সভাপতি রুকন আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যরা।
তারা দাবি করেন, “সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক জয়নাল আবেদীন নিয়োগ বাণিজ্য, ভর্তি অনিয়ম ও উন্নয়নকাজে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। নতুন ভিসি দায়িত্ব পালন করলে এসব অনিয়ম প্রকাশ পেয়ে যাবে—এই আশঙ্কায় একটি মহল পরিস্থিতিকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে।
ছাত্রদলের অভিযোগ, জামায়াত-শিবির সমর্থিত একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
তারা আরও বলেন, রোববার নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে গেটের ভেতরে অবস্থানরত শিবিরকর্মী ও বহিরাগতরা বাধা দেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, পুলিশ সদস্য, সদর ইউএনও ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।
ছাত্রদলের নেতারা দাবি করেন, তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাসী নয়।
এদিকে ডুয়েট শিক্ষক সমিতি এক বিবৃতিতে ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক চর্চার স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলন সংবিধানসম্মত। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা