• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ বাংলাদেশের মানুষের হৃদয়ে ও রক্তে মিশে আছেন শহীদ জিয়াউর রহমানের নাম–নবী উল্লাহ নবী ৭০ এমপি বিশেষ পর্যবেক্ষণে,সতর্ক করা হয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেফতার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আজ ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ভুমিধস জয় ত্রিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ: ৮০ নারীর মুখে হাসি ফোটালো গাজীপুর জেলা পরিষদ

ডুয়েটে শিবিরের সাথে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ ইউএনও,পুলিশ সাংবাদিকসহ আহত ১০

হাফিজুর রহমান,গাজীপুর / ১১৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
নতুন ভিসি ডুয়েটে প্রবেশকে কেন্দ্র করে শিবিরের সাথে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ চলছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ বিক্ষোভ বাড়ছেই। আজ রোববার(১৭ মে) সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ চলছে। প্রায় ২ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ডিসি রবিউল, সদর থানার ওসি(তদন্ত) মেহেদীসহ ছাত্রদলের কমপক্ষে ৮/১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা জানান,গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব নিতে সকাল ১০টার দিকে ডুয়েটে গেলে সাবেক ভিসি জয়নাল আবেদীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব, ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া,সাধারণ সম্পাদক কাজী রফিকের উস্কানিতে শিবিরের ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক তাসনীমের নেতৃত্বে শিবিরের ডুয়েট শাখার এবং পূর্ব থেকে বাহির থেকে নিয়ে আসা শিবিরের ৩ শতাধিক নেতাকর্মী ডুয়েটের মূলফটকের সামনে জড়ো হয়ে গেটে তালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে শিবিরের ছেলেরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ডিসি রবিউল, সদর থানার ওসি( তদন্ত) মেহেদী, সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন,সাংবাদিক দেলোয়ারসহ ৮/১০ জন আহত হয়। সংঘর্ষ চলমান। এ ঘটনায় ডুয়েট সহ আশপাশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা