• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন

হাফিজুর রহমান,গাজীপুর / ২৫৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

এদিকে ডুয়েটের নতুন উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আইইবি’র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম নূরু।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল স্যারের দক্ষ ও যোগ্য নেতৃত্বে ডুয়েটে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল ক্ষেত্রে সুশাসন ও শৃঙ্খলা ফিরে আসবে।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন: “১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার এটিকে বিআইটি-ঢাকা থেকে ‘ডুয়েট’ নামকরণে ঐতিহাসিক ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন। তাই ক্যাম্পাসে যখন-তখন ‘মব’ বা বিশৃঙ্খলা তৈরি না করে, গণতান্ত্রিক সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে ডুয়েটের অগ্রযাত্রাকে সুগম করতে আমি প্রাক্তন ছাত্র হিসেবে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

এছাড়া, নতুন ভিসিকে অভিনন্দন জানিয়েছেন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা