• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

জনতার নিঃশ্বাস প্রতিবেদন / ২০৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। গত বুধবার(১৩ মে) সকাল থেকে দিনব্যাপী বাঘের বাজার শাখা অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ ও ওষুধ বিতরণ করা হয়। পল্লী মঙ্গল কর্মসূচি( পিএমকে) এর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন বাঘের বাজার শাখার ব্যবস্থাপক মো. সুজন মিয়া ও অ্যাকাউন্টস অফিসার মো. আরিফুল ইসলাম । বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাঘের বাজার শাখার ব্যবস্থাপক মো. সুজন মিয়া বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. লিমন,ডা. জাহিদ,ডা. সোহেল রানা,ডা. ইব্রাহিম,ডা. ইলিয়াছ ফিরুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা