• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
ভৈরবের ছনছাড়া এতিমখানায় পল্লী শক্তি ও ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভবানীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজ কৃষি কর্মসূচির মাধ্যমে উপকারভোগীর মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ২৮৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে ) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতাধীন উপকারভোগীদের মধ্যে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উপ-নির্বাহী পরিচালক(অপারেশন) মো. মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা সাব-জোনের সাব জোনাল ম্যানেজার বাদল চন্দ্র সিংহ। গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর জোন অফিসের জোনাল ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে গ্রীষ্মকালীন শাক-সবজির চাষাবাদ ও তার পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানিয়ে বাড়ির আশে পাশে পতিত জমিতে বেশি করে চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে পুষ্টি চাহিদা পূরণে বসত ভিটায় ফলজ গাছ রোপণের উপর গুরুত্ব উপকার ভোগীদের মধ্যে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর শাখা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম,বিজের কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. রাসেল মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা