• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
ভৈরবের ছনছাড়া এতিমখানায় পল্লী শক্তি ও ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভবানীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভৈরবের ছনছাড়া এতিমখানায় পল্লী শক্তি ও ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ছনছাড়া এতিমখানা ও সংলগ্ন এলাকায় ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ার লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণমূলক এ আয়োজনে এলাকার অসহায়, দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া সৃষ্টি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট, সরকার অ্যাসোসিয়েটের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ ছাবির উদ্দিন রাজু। এ সময় ছনছাড়া এতিমখানা ও স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার রোগীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডিএইচএমএস, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক ও সরকার অ্যাসোসিয়েটের ডিএমডি (উন্নয়ন) জনাব আবু বক্কর সিদ্দীক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক ও ডিএমডি (প্রশিক্ষণ) জনাব মোঃ শেখ ফরিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার নদী , স্যালস অফিসার পপি আক্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার শাহ আলম প্রধান। তিনি নিজেও ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে শাহ আলম প্রধান বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ক্যাম্পে ব্যবহৃত স্বাস্থ্য পরীক্ষার ডিজিটাল বিশ্লেষণ পদ্ধতি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি তাঁর কাছে ভালো লেগেছে বলেও তিনি জানান। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। শিবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উৎসাহিত করেন।স্থানীয়ভাবে মাদক ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়। তিনি একই সঙ্গে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং সংশ্লিষ্ট এতিমখানা ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও শাহ আলম প্রধানের সহকর্মীরা ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রমকে স্বাগত জানান। তাঁরা বলেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হলে সাধারণ মানুষ উপকৃত হবে। তাঁরা ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ার লিমিটেডের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের উদ্যোগ অব্যাহত থাকবে। দিনব্যাপী চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম শেষে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়। পরে তাবারক বিতরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্য দিয়ে ছনছাড়া এতিমখানায় আয়োজিত ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা