• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভবানীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান গাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাছ ধরার জালে আটকা পড়া ঈগল উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজু এবং অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণকারী সাংবাদিক শিমূলী আক্তার নিলুর স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় মেট্রোপলিটন প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনের সড়কে প্রয়াত এই তিন সাংবাদিকের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর উত্তরা জসিম উদ্দিন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজু। অন্যদিকে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক শিমূলী আক্তার নিলু।
মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি এইচ. আর. হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজান বিন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাকসুদেল হোসেন খান মাকসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কে. আর. খান মুরাদ, নজর বিডির সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক বিজয়, কামাল, তমাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তিন সাংবাদিকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের সত্য ও মানুষের কথা তুলে ধরতে জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন। তাঁদের অকাল প্রয়াণে পরিবারগুলো যে আর্থিক ও মানবিক সংকটে পড়েছে, তা নিরসনে সমাজের বিত্তবান ব্যক্তি ও রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জরুরি। শেষে প্রয়াত সাংবাদিকদের স্মরণে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা