• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ বাংলাদেশের মানুষের হৃদয়ে ও রক্তে মিশে আছেন শহীদ জিয়াউর রহমানের নাম–নবী উল্লাহ নবী ৭০ এমপি বিশেষ পর্যবেক্ষণে,সতর্ক করা হয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেফতার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আজ ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ভুমিধস জয় ত্রিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ: ৮০ নারীর মুখে হাসি ফোটালো গাজীপুর জেলা পরিষদ

গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে এক বিশেষ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘ভেটকেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিক’-এর উদ্যোগে আজ বুধবার থেকে শুরু হওয়া এই ‘ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন’ চলবে আগামী ১২ মে পর্যন্ত।

বুধবার সকালে গাজীপুরের দক্ষিণ তেলিপাড়ায় অবস্থিত ডাক্তার লুৎফর রহমানের প্রতিষ্ঠিত ক্লিনিক প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নার্গিস খানম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. শাহীন মিয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাণিপ্রেমীরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ডাক্তার নার্গিস খানম বলেন, “জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। পোষা প্রাণীকে নিয়মিত টিকা দেওয়া কেবল প্রাণীর জন্যই নয়, বরং জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্যও জরুরি।”
আয়োজক প্রতিষ্ঠান ভেটকেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিক জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক নিরোধক টিকা প্রদান করা হবে।
ক্লিনিক কর্তৃপক্ষ আরও জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের দক্ষিণ তেলিপাড়া এলাকার ‘একিন টাওয়ার’-এ অবস্থিত তাদের ক্লিনিকে এসে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ও প্রাণী জলাতঙ্কে আক্রান্ত হয়। এই ঝুঁকি কমাতে ব্যক্তিগত পর্যায়ে পোষা প্রাণীর টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা