• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার উলুখোলা লেগুনাস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) এবং বড়নগর গ্রামের ফারুক খানের ছেলে তানিন (২৮)।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা