• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
মনের ক্লান্তি মেটাতে বর্ষায় ঘুরে আসুন নিকলী হাওরে গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত ভৈরবের ছনছাড়া এতিমখানায় পল্লী শক্তি ও ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর

মনের ক্লান্তি মেটাতে বর্ষায় ঘুরে আসুন নিকলী হাওরে

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ আকন্দ::নিকলী হাওরের অবস্থান কিশোরগঞ্জ জেলায়। এর নাম এসেছে নিকলী উপজেলা থেকে। মূলত সেখান থেকেই হাওরটির উৎপত্তি। নিকলী ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। ঢাকা থেকে এর দূরত্ব ১১০ কিলোমিটার।ভ্রমণপিপাসুদের মনের ক্লান্তি মেটানোর এক অপরূপ স্থান নিকলী হাওর। সেখানে খুঁজে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের ছোঁয়া। যতদূর চোখ যায় হাওরের স্বচ্ছ জলরাশি আর সাদা তুলার মতো মেঘ। বিশাল জলরাশির মাঝে ছোট ছোট গ্রাম। যেন একেকটি দ্বীপরাষ্ট্র। হাওরজুড়ে গলা ডুবিয়ে থাকা হিজল গাছের সারি, করচের বন, শুশুকের লাফালাফি মুহূর্তেই মন ভালো করে দেয়। সেখানে পৌঁছে নৌকা রিজার্ভ করে আপনার যাত্রা শুরু করতে পারেন। সেখানকার বাসিন্দারাই মূলত নৌকার মাঝি। তারা মাছ ধরা পেশার সঙ্গেও জড়িত। প্রতিবছর বর্ষায় নিকলী বেড়িবাঁধে দেশের বিভিন্নস্থান থেকে আসা হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। এতে স্থানীয় নৌকার মাঝি ও হোটেল-রেস্টুরেন্টের মালিকদের ব্যবসাও ভালো হয়।বর্ষাকালে ট্রলারের মাধ্যমে পর্যটকদের হাওরে ঘুরিয়ে জীবিকা নির্বাহ করেন সিদ্দিক মিয়া। জাগো নিউজকে তিনি বলেন, ‘সারা বছরই আমরা এই বর্ষার অপেক্ষায় থাকি। এ সময় হাওরে পর্যটকদের আগমন ঘটে। তাদেরকে বিভিন্ন স্থান ঘুরিয়ে হাওরের কয়েক হাজার মাঝি ও মালিকের জীবিকার ব্যবস্থা হয়।’ কিশোরগঞ্জের হাওরগুলোর চিরায়ত রূপের সঙ্গে নতুন সংমিশ্রণ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এর লম্বা-সরু সুন্দর সড়কটি। দু’পাশে পানি আর মাঝ দিয়ে সুন্দর রাস্তা। আর আকাশে উড়ে বেড়াচ্ছে সাদা বক। দেখলেই চোখ জুড়িয়ে যায়। নিকলী ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস। তবে সেপ্টেম্বরে তুলনামূলক পানি কম থাকে। এদিকে চোখ জুড়াবে জেলেদের নৌকা ও শিশুদের সাঁতার কাটা দেখেও। লোভ সামলাতে না পেরে পানিতে ঝাঁপাঝাঁপি করে ক্লান্ত শরীরকে ভিজিয়ে নিতে পারেন আপনিও। তারপর নৌকায় বসে হাওরের মাছ দিয়ে দুপুরের খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেন।
কীভাবে যাবেন? প্রথমেই পৌঁছাতে হবে কিশোরগঞ্জ জেলা শহরে। এরপর কালিয়াচাপরা সুগার মিল এলাকা থেকে সিএনজি করে নিকলী হাওর চলে যাবেন। সময় লাগবে ঘণ্টাখানেক। আবার পুলের ঘাট নেমেও আধা ঘণ্টার মধ্যেই পৌঁছাতে পারবেন হাওরে। নিকলীতে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল আছে। চাইলে সেখানে রাত্রিযাপন করতে পারবেন। তবে অনেকেই সারাদিন হাওর ভ্রমণ করে সন্ধ্যা হতেই ফিরে যান নিজ গন্তব্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা