• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান গাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাছ ধরার জালে আটকা পড়া ঈগল উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে নিরলস কাজ করছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে অবৈধভাবে রাস্তা কেটে ড্রেন নির্মাণ: চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর ত্রিশালে এসএসি-দাখিলের ফলাফলে মিশ্র চিত্র: দুই মাদ্রাসার শতভাগ ফেল, ৬ প্রতিষ্ঠানে মাত্র ১ জন পাস গ্রাম আদালত পরিচালনায় গাজীপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করলো ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

হাফিজুর রহমান,গাজীপুর / ৪৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক বর্ণাঢ্য আলোচনা সভা হয়েছে। শুক্রবার(৪ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা বিএনপি এই সভার আয়োজন করে। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ এক গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার লাভ করেছে। সর্বস্তরে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা নিবেদিত। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি শহীদদের ত্যাগ স্মরণ করে বলেন, আমাদের সহযোদ্ধাদের রক্ত ও অগণিত প্রাণের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি কখনো আপোষ করেনি। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের এমনভাবে কাজ করতে হবে, যেন নিজেদের আচরণে কোনোভাবেই স্বৈরাচারী বা জুলুমের পুনরাবৃত্তি না ঘটে। গাজীপুরকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার নির্যাতন-নিপীড়নের শাসন চালিয়েছিল। কিন্তু আমরা গাজীপুরকে এমন একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কোনো বৈষম্য, সন্ত্রাস বা চাঁদাবাজি থাকবে না। ষড়যন্ত্রকারীদের যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে গাজীপুর জেলা বিএনপিকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা সভার প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ব্যক্তিস্বার্থে দলে সুযোগসন্ধানীদের ভেড়ানোর বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি মূলধারার জনগণের দল, আর জনগণই এর প্রধান শক্তি। স্বৈরাচারী শাসন আমলে সীমাহীন অত্যাচার সহ্য করেও নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ ছিল। বর্তমানে কোনো ভাড়াটিয়া বা সুবিধাবাদীর বিএনপির পতাকাতলে প্রয়োজন নেই।এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, মজিবুর রহমান এমপি, ওমর ফারুক সাফিন এবং শাহ রিয়াজুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” দর্শনে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা