• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত ভৈরবের ছনছাড়া এতিমখানায় পল্লী শক্তি ও ড্রিমার্স অর্গ্যানিক হেলথ কেয়ারের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা

গাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাফিজুর রহমান,গাজীপুর / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর::বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপি এক বিশাল র‍্যালি বের করে। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণে মহানগরীর ওয়ারলেস গেট থেকে বের হওয়া এ র‍্যালি শেষে এক পথসভা হয়। এর আগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিববাড়ি সড়কের ওয়্যারলেস গেট এলাকায় নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই দলীয় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। তবে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী ওয়্যারলেস গেট এলাকার সড়ক ও আশপাশের বিভিন্ন দোকানপাট এবং ভবনের সামনের আঙিনায় অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে অবস্থান নেন।

দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না কমায়, পরিশেষে বৃষ্টি উপেক্ষা করেই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর র‍্যালি শুরু হয়। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম.মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের যৌথ নেতৃত্বে র‍্যালিটি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা: মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, এড. শহীদুজ্জামান, এড.মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম, অধ্যাপক নজরুল ইসলাম,গাজী সালাউদ্দিন, সরকার জাবেদ সুমন, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।

বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড ও ওয়ারলেস গেট এলাকায় পথসভায় মিলিত হন। ওয়ারলেস গেটে দাঁড়িয়ে নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পথসভার শুরুতে নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তাগণ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের দুই মহান রাজনৈতিক নক্ষত্রের রক্তের উত্তরাধিকার, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে গাজীপুর বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সময় উপস্থিত সকল নেতাকর্মী হাত তুলে এই ঐক্যের পক্ষে দৃঢ় একাত্মতা প্রকাশ করেন।

প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টি সত্ত্বেও গাজীপুর মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার
নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে এক সফল ও প্রাণবন্ত সমাবেশে পরিণত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা