• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
মাছ ধরার জালে আটকা পড়া ঈগল উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে নিরলস কাজ করছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে অবৈধভাবে রাস্তা কেটে ড্রেন নির্মাণ: চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর ত্রিশালে এসএসি-দাখিলের ফলাফলে মিশ্র চিত্র: দুই মাদ্রাসার শতভাগ ফেল, ৬ প্রতিষ্ঠানে মাত্র ১ জন পাস গ্রাম আদালত পরিচালনায় গাজীপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করলো ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রসুলপুরে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

মাছ ধরার জালে আটকা পড়া ঈগল উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

গাজীপুর প্রতিনিধি / ৬৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরের উত্তর সালনা এলাকায় মাছ ধরার জালে আটকা পড়া একটি বিরল প্রজাতির ঈগল পাখি উদ্ধার করে নিরাপদে বন্যপ্রাণী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সালনা পোড়াবাড়ি এলাকায় মাছ ধরার জালে পাখিটি আটকে থাকতে দেখেন জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল (কাউলতিয়া মেট্রো থানা শাখা)-এর সদস্যরা। পরবর্তীতে সংগঠনের সভাপতি মো. নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলামের নেতৃত্বে বন্যপ্রাণীটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বিষয়টি অবিলম্বে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানাকে অবহিত করা হয়। পরবর্তীতে তাঁর দিকনির্দেশনা অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে ঈগল পাখিটিকে গাজীপুর সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমানের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

পাখিটি বর্তমানে সাফারি পার্ক কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এমন সচেতন ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন পরিবেশবাদী ও বন বিভাগের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা