• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন  ‘হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা গাজীপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের ‎উদ্বোধন তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাফিজুর রহমান,গাজীপুর / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘গণমাধ্যম ও মাছরাঙা টেলিভিশনের দায়দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর একটি স্লোগান ‘সবার জন্য বাংলাদেশ’ বিনির্মাণে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশ ও জনগণের জন্য মাছরাঙা টেলিভিশনে দায়বোধ অনুকরণীয়। তিনি মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার ফারদিন ফেরদৌসের সভাপতিত্বে এবং গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়কমন্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা ও পরিবেশবিদ অধ্যাপক আমিনুল ইসলাম তিতাস। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক ও কেবল অপারেটর প্রতিনিধিরা অংশগ্রহণ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা