• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক

গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

হাফিজুর রহমান,গাজীপুর / ৫০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন। জেলার ৫টি সংসদীয় আসনের সকল সংসদ সদস্যরা তাঁদের এক মাসের মূল বেতন এবং জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার(১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির নির্ধারিত সভা চলাকালীন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যা দুর্গতদের সহায়তায় তাঁর সংসদ সদস্য হিসেবে প্রাপ্য এক মাসের পুরো মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে একদিনের বেতন প্রদানের আহ্বান জানান।

তাঁর এই আহ্বানে তাৎক্ষণিক সংহতি প্রকাশ করেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। তার আহবানে সাড়া দিয়ে সভায় উপস্থিত জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণও স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এই মহতি উদ্যোগে অংশ নেয়ার বিষয়ে সহমত পোষণ করেন।

সকল সংসদ সদস্যের স্বতঃস্ফূর্তভাবে
জেলা প্রশাসনের সভায় অনুপস্থিত অন্য সংসদ সদস্যদের সাথে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরাও সানন্দে এই উদ্যোগে শরিক হোন এবং এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দেন । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগের এই ক্রান্তিকালে বন্যার্তদের সহায়তায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত এই অর্থ দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া জানান, ‘গাজীপুর একটি বিশেষ জেলা হিসেবে গাজীপুর জেলা প্রশাসন এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ অবদান দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও রেবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা